PRB Post

১৩ আগস্ট, ২০২৬, ৯:৫২ PMজাতীয়

ছুটি রিসোর্ট ও বাংলাদেশ আইন সমিতির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

PRB Post

১৩ আগস্ট, ২০২৬ এ ৯:৫২ PM2 মিনিট পড়া
আপডেট: ১৩ আগস্ট, ২০২৬ এ ১০:১১ PM

অনলাইন ডেস্ক

ছুটি রিসোর্ট ও বাংলাদেশ আইন সমিতির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ছুটি রিসোর্ট ও বাংলাদেশ আইন সমিতির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত | পিআরবি পোস্ট

ছুটি রিসোর্ট লিমিটেড এবং বাংলাদেশ আইন সমিতির মধ্যে আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির আওতায় বাংলাদেশ আইন সমিতির সদস্য ও তাদের পরিবারের সদস্যরা ছুটি রিসোর্টের বিভিন্ন সেবা ও প্যাকেজে বিশেষ সুবিধা পাবেন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাজী মোতাহার হোসেন ভবনে অবস্থিত বাংলাদেশ আইন সমিতির কার্যালয়ের ১০৫ নম্বর কক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

চুক্তি অনুযায়ী, বাংলাদেশ আইন সমিতির সকল সদস্য ছুটি গ্রুপের বিদ্যমান চারটি রিসোর্টের বিভিন্ন সেবা ও প্যাকেজে ৫০ শতাংশ বিশেষ ছাড় উপভোগ করবেন। এর মধ্যে রয়েছে করপোরেট ডে-আউট, ফ্যামিলি ডে-আউট, নাইট স্টে, বার্ষিক এজিএম, কনফারেন্স এবং ডেস্টিনেশন ওয়েডিং প্যাকেজ।

ছুটি গ্রুপের বর্তমান চারটি রিসোর্ট হলো—ছুটি রিসোর্ট গাজীপুর, ছুটি রিসোর্ট পুবাইল, ছুটি রিসোর্ট পূর্বাচল এবং ছুটি ফরেস্ট ঈগল রিসোর্ট, শ্রীমঙ্গল।

চুক্তিতে স্বাক্ষর করেন ছুটি রিসোর্ট লিমিটেডের চেয়ারম্যান ও সহ-প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট মোস্তফা মাহমুদ আরিফী এবং বাংলাদেশ আইন সমিতির মহাসচিব ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মাহবুবুর রহমান খান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছুটি রিসোর্ট পূর্বাচল-এর ব্যবস্থাপনা পরিচালক ও সহ-প্রতিষ্ঠাতা আলমগীর ফেরদৌস, ছুটি রিসোর্ট গাজীপুর-এর ব্যবস্থাপনা পরিচালক ও সহ-প্রতিষ্ঠাতা মোঃ মোস্তফা কামাল, ছুটি রিসোর্ট পুবাইলের ব্যবস্থাপনা পরিচালক ও সহ-প্রতিষ্ঠাতা শামসুল ইসলাম মাসুদ এবং বাংলাদেশ আইন সমিতির যুগ্ম সম্পাদক মামুনুর রশীদ, সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার সালেহ আকরাম সম্রাট, প্রচার সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সাত্তার রনি, সহ-সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুল্লাহ-আল-মাসুদ, আপ্যায়ন সম্পাদক অ্যাডভোকেট সাগর তপাদারসহ অন্যান্য সদস্যবৃন্দ।

২০১২ সাল থেকে গত ১৪ বছরের পথচলায় ছুটি গ্রুপ বাংলাদেশের আতিথেয়তা ও ইকো-ট্যুরিজম খাতে একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে নিজেদের অবস্থান তৈরি করেছে। প্রাকৃতিক পরিবেশ, আধুনিক সুযোগ-সুবিধা এবং অতিথি অভিজ্ঞতার প্রতি অঙ্গীকারকে সামনে রেখে প্রতিষ্ঠানটি ধারাবাহিকভাবে নতুন গন্তব্য ও অভিজ্ঞতা তৈরি করে চলেছে।

এরই ধারাবাহিকতায় নির্মাণাধীন ছুটি হারমনি, ছুটি বিচ রিসোর্ট (ইনানী), সালতানাতটি রিসোর্ট, সালতানাত হাইওয়ে ভিলেজ এবং আনন্দবাড়ি ছুটি গ্রুপের ভবিষ্যৎ পরিকল্পনার অংশ। প্রকল্পগুলো সম্পন্ন হলে বাংলাদেশ আইন সমিতির সদস্যরাও এসব নতুন গন্তব্যে একই ধরনের বিশেষ সুযোগ-সুবিধা উপভোগ করতে পারবেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই সমঝোতা স্মারক কেবল একটি আনুষ্ঠানিক চুক্তি নয়; বরং এটি পারস্পরিক সম্পর্ক, সহযোগিতা এবং উন্নততর অভিজ্ঞতা নিশ্চিত করার একটি যৌথ উদ্যোগ। এর মাধ্যমে ছুটি রিসোর্ট ও বাংলাদেশ আইন সমিতি তাদের সদস্যদের জন্য দীর্ঘমেয়াদি সুবিধা নিশ্চিত করার পাশাপাশি দেশের আতিথেয়তা ও পর্যটন খাতের বিকাশে ইতিবাচক ভূমিকা রাখার প্রত্যাশা করছে।

আরও পড়ুন