PRB Post

২১ অক্টোবর, ২০২৬, ৬:৩৩ PM • আন্তর্জাতিক

আবারও চালু হচ্ছে ডিভি লটারি

PRB Post

২১ অক্টোবর, ২০২৬ এ ৬:৩৩ PM • 2 মিনিট পড়া

আন্তর্জাতিক ডেস্ক

আবারও চালু হচ্ছে ডিভি লটারি

যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের স্বপ্নপূরণে আবারও খুলে যাচ্ছে সম্ভাবনার দুয়ার। ট্রাম্প প্রশাসনের স্থগিতাদেশের পর, স্থগিত থাকা ২০২৭ সালের ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারির নিবন্ধন কার্যক্রম পুনরায় চালু করার নির্দেশ দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। এতে বিশ্বজুড়ে লাখ লাখ গ্রিন কার্ড প্রত্যাশীদের মাঝে নতুন করে আশার আলো দেখা দিয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ ল-এর প্রতিবেদন অনুযায়ী, গত ১৪ অক্টোবর ক্যালিফোর্নিয়ার সাউদার্ন ডিস্ট্রিক্টের ফেডারেল বিচারক জিনসুক ওহতা এ নির্দেশ দেন।

আদালত মার্কিন পররাষ্ট্র দফতরকে আগামী ২৯ অক্টোবরের মধ্যে ডিভি লটারির নিবন্ধনসূচি প্রকাশ এবং ১ নভেম্বরের মধ্যে আবেদন গ্রহণ শুরু করার নির্দেশ দিয়েছেন।

এরআগে রেড ঈগল ল নামের একটি আইন প্রতিষ্ঠান এ মামলাটি দায়ের করে। তাদের অভিযোগ, নির্ধারিত সময়ে আবেদন গ্রহণ শুরু না করে মার্কিন পররাষ্ট্র দফতর কার্যত ডিভি লটারি কর্মসূচি স্থবির করে রেখেছে।

প্রসঙ্গত, ডিভি লটারি যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্মসূচির একটি অংশ। এই কর্মসূচির আওতায় প্রতিবছর সর্বোচ্চ ৫৫ হাজার মানুষ যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পেতে পারেন।

তবে নির্বাচিত হলেই সরাসরি গ্রিন কার্ড পাওয়া যায় না; আবেদনকারীকে প্রয়োজনীয় যোগ্যতা পূরণ, নথিপত্র যাচাই এবং সাক্ষাৎকারসহ নির্ধারিত প্রক্রিয়া সম্পন্ন করতে হয়।

বাংলাদেশি নাগরিকরা কি আবেদন করতে পারবে?
দুঃখের বিষয় হচ্ছে, বিগত কয়েক বছরের ন্যায় এবারও ডিভি লটারিতে বাংলাদেশের নাম নেই। অর্থাৎ ২০২৭ এ বাংলাদেশি নাগরিকরা আবেদন করতে পারবেন না।

মূলত, ২০১২ সাল থেকে ডিভি লটারির তালিকায় বাংলাদেশের নাম নেই। ২০০৭ থেকে ২০১২ সালের মধ্যে ৫০ হাজারেরও বেশি বাংলাদেশি এই ভিসার আওতায় যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন বলে ওই বছরই দেশটিতে বাংলাদেশি অভিবাসনের কোটা পূর্ণ হয়েছিল।

এদিকে শুধু বাংলাদেশ নয়, আরও বেশ কয়েকটি দেশের ভাগ্যে নেই ডিভি লটারি। দেশগুলো হলো- ভারত, পাকিস্তান, চীন, দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলোও। 

আরও পড়ুন