PRB Post

১৭ অক্টোবর, ২০২৬, ৬:৫০ PM • আন্তর্জাতিক

৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো বেলুচিস্তান

PRB Post

১৭ অক্টোবর, ২০২৬ এ ৬:৫০ PM • 1 মিনিট পড়া

আন্তর্জাতিক ডেস্ক

৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো বেলুচিস্তান

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) স্থানীয় সময় সকাল ১০টা ৬ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।

পাকিস্তানের আবহাওয়া দপ্তরের সিসমিক শাখা এক বিবৃতিতে জানিয়েছে, বেলুচিস্তানের খুজদার জেলা থেকে ৪৮ কিলোমিটার উত্তর-পশ্চিমে ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল।

পাকিস্তানি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল অগভীর হওেদলুয়ায় খুজদার ও এর আশপাশের খারান এবং কালাত জেলায় তীব্র কম্পন অনুভূত হয়েছে।

বেলুচিস্তানের প্রাদেশিক প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো হতাহত বা ভবন ধসে পড়ার খবর পাওয়া যায়নি। তবে খুজদারের কাছাকাছি গ্রামীণ এলাকায় ঝুঁকিপূর্ণ ভবনগুলো নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থাগুলো।

আরও পড়ুন