PRB Post

২১ আগস্ট, ২০২৬, ৩:৩৭ PMজাতীয়

১৬১ দেশ ভ্রমণ করে কাজী আসমা আজমেরীর নতুন রেকর্ড

PRB Post

২১ আগস্ট, ২০২৬ এ ৩:৩৭ PM1 মিনিট পড়া
আপডেট: ২১ আগস্ট, ২০২৬ এ ৩:৪০ PM

নিজস্ব প্রতিবেদক

১৬১ দেশ ভ্রমণ করে কাজী আসমা আজমেরীর নতুন রেকর্ড

কাজী আসমা আজমেরী | ছবি: সংগৃহীত

বাংলাদেশি ভ্রমণকারী কাজী আসমা আজমেরী এখন পর্যন্ত বিশ্বের ১৬১টি দেশ ভ্রমণ করেছেন। মালাউই সফরের মধ্য দিয়ে তিনি ১৬১টি দেশ ভ্রমণের মাইলফলক অর্জন করেন। সম্প্রতি তার ভ্রমণের তালিকায় আরও একটি নতুন গন্তব্য যুক্ত হয়েছে।

২০০৯ সালে বিশ্বভ্রমণ শুরু করা কাজী আসমা আজমেরী দীর্ঘ ১৭ বছরের ভ্রমণযাত্রায় বিশ্বের বিভিন্ন প্রান্তে বাংলাদেশের লাল-সবুজ পতাকা বহন করে চলেছেন। তার এই ভ্রমণ শুধু ব্যক্তিগত অভিজ্ঞতা অর্জনের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য ও আতিথেয়তার বার্তাও তুলে ধরছেন তিনি।

এর আগে ২০১৮ সালে ১০০টি দেশ ভ্রমণকারী প্রথম বাংলাদেশি নারী হিসেবে ইতিহাস গড়েছিলেন কাজী আসমা আজমেরী। এবার ১৬১টি দেশ ভ্রমণের মাধ্যমে তিনি নিজের সেই রেকর্ডকে আরও সমৃদ্ধ করেছেন।

বিশ্বভ্রমণের পাশাপাশি তরুণদের নিজেদের স্বপ্ন অনুসরণ এবং নতুন দেশ ও সংস্কৃতি সম্পর্কে জানার জন্য অনুপ্রাণিত করে আসছেন তিনি। তার এই দীর্ঘ ভ্রমণযাত্রা বাংলাদেশি নারীদের জন্যও একটি অনুপ্রেরণার উদাহরণ হয়ে উঠেছে।

উল্লেখ্য, কাজী আসমা আজমেরী কুমিল্লার চৌদ্দগ্রামের ঐতিহ্যবাহী চিওড়া কাজী বাড়ির মেয়ে।

আরও পড়ুন